চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন কুঞ্জছায়া আশেকে মদিনা যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মেরাজুন্নবী (সাঃ) উদযাপন হয়েছে।গত ১৯শে জানুয়ারি এ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুঞ্জছায়া আবাসিকের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম কন্ট্রাক্টর। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া (দা.বা.আ)।বিশেষ বক্তা ছিলেন তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল হামিদ কাদেরী (মা.জি.আ.)।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম,সমবায় আবাসিকের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আফতাব উদ্দিন আহম্মদ, সাংবাদিক হাউজিং সোসাইটির যুগ্ম সম্পাদক ইরফান রেজা খান, যুবদল নেতা আব্দুল মান্নান,মোহাম্মদ আলমগীর চৌধুরী,মোহাম্মদ আলমগীর শিকদার, মাওলানা মোহাম্মদ খোরশীদ রেজা কাদেরী,মহানগর ওলামা দলের সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল করিম-ছনুবী,সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক,সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম,অর্থ সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া,সংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,প্রচার সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেন,রফিকুল ইসলাম,মোহাম্মদ সাহেদ,মোহাম্মদ বেলাল,মোহাম্মদ আমির হোসেন,মোহাম্মদ রিপন। মাহফিল পরিচালনা করেন নায়েবে ইমাম হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হক।বক্তারা বলেন,ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ,মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।