১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে চট্টগ্রাম - ৬ রাউজান সংসদীয় আসনকে।উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে ১০ ফেব্রুয়ারী সন্ধ্যা থেকে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর,র্যাব,বিজিবি ও পুলিশের সদস্যরা গাড়ি বহর নিয়ে পুরো রাউজানে যৌথ টহল দিয়েছেন। ভোটের নানা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানিয়েছেন, নির্বাচনে সেনাবাহীনি মোতায়েন থাকবে ১২৯ জন, বিজিবি ১২৯ জন, আনসার থাকবে ২ প্লাটুন, আলাদা আনসার ভিডিপি থাকবে ১২৩৫ জন, পুলিশ থাকবে ২০০/৩০০। তিনি জানান, ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৪টা করে অস্ত্র ও অন্যান্য ভোট কেন্দ্রে থাকবে ২টা করে অস্ত্র। এছাড়া প্রতি ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে ১৩জন করে পুলিশ ও আনসার সদস্য।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।