পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সত্তারকুল দায়রা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সংগঠনের দায়রা শরীফে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি ওসমান গণি মুরাদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা ‘ক’ জোনের সমন্বয়কারী মোঃ মামুন মিয়া।সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এসএম মুবিন, সহ-সাধারণ সম্পাদক নুরুল আবসার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হাসনাত জাবেদ,সিনিয়র সদস্য সৈয়দুল আলম, নাসির উদ্দিন,জুয়েল উদ্দিন, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন,সোহেল, নাছির, ইকবাল, তাসিব ও সাহেদ।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিনহাজ উদ্দিন মাইজভাণ্ডারী।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।