রাউজানে গণসংহতি আন্দোলন (জিএসএ) এর নির্বাচনী ১১ দফা ইস্তেহার ঘোষণা করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী বুধবার বিকালে নোয়াপাড়াস্থ একটি রেস্টুরেন্টে এ ইস্তেহার ঘোষণা করেন চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন জনসংহতি আন্দোলনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা।লিখিত ইস্তেহারে জনসংহতি প্রার্থী নাছির উদ্দীন তালুকদার নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত, সমৃদ্ধ রাউজান বিনির্মান,তরুণ -যুবকদের সুন্দর ভবিষ্যৎ,ওয়ান স্টপ সার্ভিস, জনগনের স্বাস্থ্য ও চিকিৎসা নিশ্চিত করণ, নিরাপদ গণপরিবহন,পরিবেশ রক্ষা,প্রবাসী বিনিয়োগ ও নারী কর্মসংস্থান ও খেলাধুলা বান্ধব রাউজান গড়ার প্রত্যয় ব্যথ করেন ইস্তাহারে। তিনি বলেন, মাথাল মার্কায় ভোট দিয়ে আমকে জয়যুক্ত করুন, আমি আপনাদের সুখে দুঃখ পাশে থাকব। জনগণের অভূতপূর্ব সারা পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চায়। গণসংহতি আন্দোলন ফ্যাসীবাদ বিরোধী আন্দোলন করেছেন নতুন বন্দোবস্ত দেশ বিনির্মানে। ঘুম, খুনকে উপেক্ষা করে গড়ে উঠার আন্দোলনে সম্মুখ যোদ্ধা। আমরা বিশ্বাস করি এ নির্বাচনে মাধ্যমে কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণকে নিয়ে রাউজানকে সন্ত্রাস মুক্ত ও সমৃদ্ধ উপজেলা গড়েতে পারব।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।