আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাউজানে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও রাউজান উপজেলা আমীর শাহ জাহান মঞ্জু।তিনি বৃহস্পতিবার সকাল ৯টায় রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।প্রচারণাকালে তিনি দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন।এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।প্রচারণা চলাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।তিনি বলেন,“রাউজানবাসী দীর্ঘদিন ন্যায়বিচার,সুশাসন ও টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা চাই দুর্নীতিমুক্ত,ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে। জনগণের সমর্থন পেলে রাউজানের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আদর্শের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।