চট্টগ্রামের রাউজানে অভ্যন্তরীন বোরোধান ও চাল সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে রোববার বেলা ১২ ঘটিকায় রাউজান এল এস ডির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষনাগারে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সালেহ জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান এল এস ডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোরশেদুল আলম,উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা উন্নয়ন শাখা সঞ্জীব কুমার সুশীল।স্থানীয় কৃষক মোহাম্মদ খোরশেদুল আলম, পিযুশ চৌধুরী বিষু ও মোহাম্মদ ফয়সাল জানান, সরকার নির্ধারিত কেজি প্রতি ৩৬ টাকায় তারা বোরো ধান বিক্রি করছে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির বলেন, খাদ্য অফিসকে কৃষি অফিস থেকে কৃষকদের তালিকা প্রদান করি আমরা। সেই তালিকা থেকে পরিস্কার পরিচ্ছন্ন বরো ধান ক্রয় করতে কৃষি অফিস থেকে সহযোগিতা করা হচ্ছে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সালেহ জাহিদ বলেন, রাউজানে ৪৩৭ মেট্রিকটন ধান চাউল ক্রয়ের আমাদের লক্ষ্যমাত্রা। সেলক্ষ্যে সরকারের নির্ধারিত দামে প্রকৃতি কৃষি থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। ধানের মান যাচাই-বাছাই করে ক্রয় করা হচ্ছে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।