রাউজান পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নেজাম উদ্দিনকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় হয়রানি এবং আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাউজান পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা।তিনি বক্তব্য বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে মোঃ নেজাম উদ্দিনকে হয়রানি করা হচ্ছে। একটি ভুয়া ও সাজানো মামলায় চট্টগ্রাম আদালতে হাজিরা ও জামিন শেষে ফেরার পথে তাকে আটক করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও নিন্দনীয়।তারা আরও বলেন, মোঃ নেজাম উদ্দিন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করে আসছেন। তিনি রাউজান পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, রাউজান প্রবাসী ঐক্যপরিষদ সংযুক্ত আরব আমিরাত আজমান শাখার সদস্য সচিব এবং মরহুম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাস ও রাজপথ—উভয় ক্ষেত্রেই তিনি আন্দোলন-সংগ্রামের সাহসী সারথি হিসেবে পরিচিত। তিনি অবিলম্বে মোঃ নেজাম উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। আরও বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল,সহ সভাপতি মোজাম্মেল হক,রাউজান পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেল,বিএনপি নেতা মো হোসেন চৌধুরী,শহিদ উদ্দিন চৌধুরী,যুবদল নেতা মো ফোরকান মো মঞ্জুরুল আলম, আবদুর শুক্কুর,সেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন মিঠু,হালিম সিকদার,মো শাহ আলম মো জাহাঙ্গীর আলম,মো নাসির উদ্দীন,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন,“দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।মোঃ নেজাম উদ্দিনের মতো একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার অপচেষ্টা কখনো সফল হবে না। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে।”
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।