1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

হালদার রেনুর গুণগত মান নিয়ে প্রশ্ন,ক্রেতাদের কেজি ৮০ হাজার টাকার রেনুর দাম বেড়ে দিগুণে বিক্রি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত হালদা নদীতে মা-মাছের রেনু বেচা-কেনা হচ্ছে দ্বিগুণ দামে। রেনুর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে ক্রেতাদের থেকে। গত ১১ মে শনিবার থেকে হ্যাচারি ও মাটির কূয়া গুলোতে ফুটানো মাছের রেনু বিক্রি শুরু হয়েছে।সরোজমিনে দেখা যায়, হালদার রেনু কিনতে হ্যাচারিগুলোতে ভিড় করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতারা। এবার হালদার রেনু বিক্রি হচ্ছে প্রতি কেজি এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ২০হাজার টাকায়। গত বছর ৮০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে রেনু। তবে গত বছরের তুলনায় দ্বিগুণ বেশি দামে বিক্রি হচ্ছে রেনু এমন অভিযোগ জানিয়েছেন ক্রেতারা।উল্লেখ্য গত ৭ মে মঙ্গলবার মা মাছ প্রথম ধাপে ডিম ছাড়ে। ঐদিন ভোরে নদীতে ভাটার সময় হালদা নদীর বিভিন্ন পয়েন্টে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেন দুপুর পর্যন্ত। হালদা নদী থেকে ডিম সংগ্রহের পরিমান প্রায় ১ হাজার ৬শত ৬০ কেজি। ডিম সংগ্রহ করার পর রাউজানের মোবারক খীল হ্যচারী, পশ্চিম বিনাজুরী আই,ডি,এফ এর হ্যচারী ও হাটহাজারীর মাছুয়াঘোনা হ্যাচারী, মাদারশা হ্যাচারী, মদুনাঘাট হ্যাচারীসহ মাটির কুয়ায় ডিম রেখে রেনু ফুটানো হয়। ডিম সংগ্রহকারী নুরুল ইসলাম বলেন, রাউজানের গহিরা মোবারক খীল হ্যাচারী থেকে প্রতি কেজি রেনু একলাখ ২০ হাজার টাকায় দরে বিক্রি হচ্ছে। এই হ্যাচারি থেকে ৪শত গ্রাম রেনু ডিম ৪৬ হাজার টাকা দিয়ে কিনেন মাছ চাষী রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী। মোহাম্মদ আলী নামে একজন ক্রেতা অভিযোগ করেছেন, হালদার রেনুর সাথে কুমিলার রেনু মিশ্রণ করে বিক্রি করার। তার মতে, যেই পরিমান রেনু হ্যাচারীতে দেখা যাচ্ছে প্রাপ্ত ডিম থেকে এত রেনু হওয়ার কথা না। আমি সেই সন্দেহে এখনও রেনু কেনার সিন্ধান্ত নিতে পাচ্ছিনা।
রাউজান উপজেলা সককারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, হালদা নদীতে থেকে প্রথম ধাপে রাউজান-হাটহাজারী অংশে ডিম সংগ্রহকারীরা এক হাজার ৬৬০ কেজি ডিম সংগ্রহ করেন। এক হাজার ৬৬০ কেজি ডিম থেকে রেনু হবে ৪২ কেজি। এখন রেনু বেচা-কেনা চলছে। তবে আগামী পুর্ণিমার জোঁ’তে আবারো প্রবল বর্ষন ও বজ্রপাত হলে দ্বিতীয় ধাপে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার সম্ভবনা রয়েছে। হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম জানান, গত ১২মে মাছুয়াঘোনা হ্যাচারিতে এক লাখ ৫ হাজার টাকায় ৩.৫ কেজি, শাহ মাদারী হ্যাচারীতে ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ টাকায় ৩ কেজি ও মদুনাঘাট হ্যাচারীতে ১ লক্ষ টাকায় ১ কেজি রেনু বিক্রি হয়েছে। তিনি আরো জানান, হালদার রেনু গুণগত মান ভালো হওয়ায় দেশব্যাপী হালদার রেনুর চাহিদা রয়েছে। চলতি মাসের অমাবস্যার জোঁ অথবা পূর্ণিমার জোঁ’তে (২০ মে- ২৫মে) হালদা নদীতে দ্বিতীয় ধাপে মেজর কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট