1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

আমার চাওয়া হিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন:হুম্মাম কাদের চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাহী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘রাউজানবাসীর কাছে আমার প্রথমবার কিছু চাওয়া, হিন্দু ভাইদের আপনারা রক্ষা করবেন। কোনো হিন্দু পরিবারের উপর আক্রমণ হওয়া মানে আমার পরিবারের উপর আক্রমণ হওয়া। লুটকারীরা যারাই হোক না কেন তাদের বিচার জনগণকেই করতে হবে। তিনি আরও বলেন, গত ৩০ বছর ধরে আমরা রাউজানের রাজনীতি সবসময় রক্তের রাজনীতি হিসেবে দেখে আসছি। আমরা এই ২০২৪ সালে এই রক্তের রাজনীতি শেষ করে নতুন রাউজান শুরু করতে চাই। আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হিসেবে বলছি, আপনারা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ান। আপনারা জানেন একটা বাড়ি লুট হওয়া, নির্যাতন করা সেটা কতটা কষ্টের। আওয়ামীলীগের হোক, বিএনপির হোক যেই পরিবারের হোকনা কেন যাদের উপর হয় তাদের উপর দিয়ে কী যায় আপনারা সবাই জানেন। ১৭ বছর নির্যাতিত আপনারা, সুযোগ এসেছে সেই নির্যাতন বন্ধ করা। গতকাল বুধবার সন্ধ্যায় রাউজান পৌর সদর মুন্সিরঘাটাস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি গহিরাস্থ বক্সে আলী চৌধুরী জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারত করেন। একই দিন বিকালে গহিরা এলাকায় আরও একটি জনসভায় বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরী। হুম্মাম কাদের চৌধুরীকে এক নজর দেখার জন্য রাউজানের প্রতিটি ইউনিয়ন, পৌরসভার প্রতিটি ওয়ার্ড, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা লোকে লোকারণ্য হয় তার গহিরাস্থ বাসভবন। বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রাউজান উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ফিরোজ আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ইউসূফ, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, মো. সাহেদ, মো. খোরশেদ, মো. আলী সুমন, মো. আরিফ, ছোটন, নেজাম উদ্দিন চৌধুরী, ওমার কাইয়ুম, সালাউদ্দিন, বাপ্পা, রনি, মো. জাবেদ। এসময় উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট