1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবিঃ ড. মঞ্জুরুল কিবরিয়া

রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের মধ্যম আধার মানিক অলিমিয়ার হাট গ্রামের আউলা পিতার বাড়ির রাজমিস্ত্রী মোহাম্মদ নাঈমের বিরুদ্ধে খুনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পরিবারের মহিলা সদস্য শাহীন আকতার । তিনি লিখিত বক্তব্যে বলেন, মোহাম্মদ নাঈম (২৭) পেশায় একজন সাধারণ রাজমিস্ত্রি। তিনি দিনমজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এবং শান্ত-স্বভাবের সাধারণ মানুষ। বর্তমানে তিনি মিথ্যা মামলায় কারাগারে আটক রয়েছেন।তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারী মো. মুজিব নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় নাঈমকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়। অথচ ঘটনার সময় নাঈম নিজ বাড়িতে অবস্থান করছিলেন এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, ঘটনার পূর্বে এলাকায় একটি পরকীয়া সংক্রান্ত সামাজিক বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। নাঈম বিষয়টি নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের জের ধরেই একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে।
তারা অভিযোগ করেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে নাঈমের বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয় ‘হত্যাকাণ্ডের সময় নাঈম ঘটনাস্থলে ছিলেন না।নিহত ব্যক্তির সঙ্গে তার কোনো পূর্বশত্রুতা বা পরিকল্পিত বিরোধ ছিল না।তিনি কোনো কিশোর গ্যাং বা অপরাধী চক্রের সদস্য নন’। পরিবারের দাবি, অবিলম্বে নাঈমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে।নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নাঈমকে মুক্তি দিতে হবে। অপপ্রচার ও মানহানির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।লিখিত বক্তব্যে আরও বলা হয়, “আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। আইন নিজের হাতে তুলে নেওয়া বা মিথ্যা অপবাদ দিয়ে একজন নিরীহ মানুষের জীবন ধ্বংস করার অধিকার কারও নেই।” এসময় আরও বক্তব্য রাখেন নাঈমের মা মিনুয়ারা বেগম, পিতা-আব্দুস সাত্তার, স্ত্রী ইসফাত জাহান ইমা, বোন নাসরিন সুলতানা নাজমা, শাহনাজ, আবদুল ছত্তার, নুর আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট