1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ

হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রে চট্টগ্রামের হালদা নদীতে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল আড়াই টার দিকে নদীতে জোয়ারের সময় নদীর কয়েকটি স্থানে মা মাছ ডিম ছাড়ে। বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম। এর আগে চলতি বছরের এপ্রিল মাসের শেষ দিনে মা মাছ ডিম ছাড়েছিল। সেই সময়ে ডিম সংগ্রহের পরিমাণ ছিল প্রায় ৬ হাজার কেজি।এদিকে বৃহস্পতিবার আবারও মা মাছ নমুনা ডিম ছেড়েছে,যার সংগ্রহের পরিমাণ একদম অল্প। ডিম সংগ্রহকারীরা জানান, নদীর আজিমের ঘাট, আমতুয়া, অংকুরীঘোনা,কেরামত আলীর বাক, সিপাহীর ঘাটের কিছু অংশে অল্প কিছু নমুনা ডিম পেয়েছেন বলে তারা জানান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, নদীতে ৭০-৮০ টা নৌকা করে জেলেরা ডিম সংগ্রহ করেন। তবে সংগ্রহের পরিমাণ অনেক কম। তিনি আশা চলতি মাসের ২৮ তারিখ পূর্ণিমার জোঁ রয়েছে, হয়তো সেই সময়ে নদীতে পুরোদমে ডিম ছাড়তে পারে মা মাছেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট