1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মধ্যেপ্রাচ্যের দেশ ওমানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বরিবার রাতে মধ্যেপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি আয়োজনে ওমানস্থ মাস্কাটের কুরুম গার্ডেনে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।স্বাগত বক্তব্য রাখেন ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতির নেতা মোহাম্মদ ফজলুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের যুগ্ম সাধাণ সম্পাদক সিআইপি পারভেজ মোহাম্মদ আমান উল্লাহ চৌধুরী বাবলু,বক্তব্য রাখেন সংগঠক মোহাম্মদ শফিউল আলম,মোহাম্মদ আলমগীর,মোহাম্মদ ইমরান খান,মোহাম্মদ সোলাইমান সুমন,মোহাম্মদ জসীম উদ্দিন,মোহাম্মদ রেজাউল করিম সুমন, মোহাম্মদ আবু সাইদ,মোহাম্মদ আহসান উল্লাহ, মোহাম্মদ আমির হোসেন,মোহাম্মদ সাকিব,মোহাম্মদ আবুল বশর,আহমদ উল্লাহ হাসান,মোহাম্মদ আকবর,মোহাম্মদ নাজিম উদ্দীন,মোহাম্মদ সাহেদুল আলম,মোহাম্মদ বাবর বাঙালী,মোহাম্মদ শফিউল আজম,মোহাম্মদ বাবুল চৌধুরী রাজু,মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ সাকিল প্রমুখ।বক্তারা ঈদুল আজহার তাৎপর্য, প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ,ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বরোপ করেন।ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসী সকলের অংশগ্রহণে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট