1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার, ১২ জুলাই রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের এম স্কোয়ার কমিউনিটি সেন্টারে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্রবধূ ফারনাজ শিরিন চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও সমাজসেবক সাবের সুলতান কাজল, সহ-সভাপতি মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান, উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মোতাহার আলী চৌধুরী সোহেল এবং উত্তর জেলা যুবদলের সদস্য মো. হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. প্রদীপ শীল, সুকান্ত শীল, রাউজান পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফোরকান, যুবদল নেতা মো. মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. খোকন, পৌর যুবদল নেতা রিদোয়ান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নেজাম উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পারভেজ চয়েন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মো. রিপন, মো. রিমন এবং রাউজান কলেজ ছাত্রদল নেতা ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ। প্রসঙ্গত, প্রথম দফায় বন্যাদুর্গত ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ৬টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট