1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা গত ২৪ জুন বুধবার বিকেল ৪টায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার সভাপতি জানে আলম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক শেখর ঘোষ (আপন) সঞ্চালনার দায়িত্ব পালন করেন।সভায় বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি অঞ্জন বড়ুয়া, সহ-সভাপতি তপন কুমার দত্ত, বিলাশ কান্তি দাশ, কনক দাশগুপ্ত ও রনজিত বড়ুয়া, যুগ্ম সম্পাদক আশীষ কুমার বৈদ্য, অর্থ সম্পাদক আশুতোষ বড়ুয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জহির উদ্দীন, কল্যাণ তহবিলের অর্থ সম্পাদক প্রবীর পাল,সমাজকল্যাণ সম্পাদক চিত্ত রঞ্জন দে এবং নির্বাহী সদস্য উর্মি কণা বড়ুয়া, শেলী দাশ, ঝুলন বড়ুয়া, মো. শফিউল আলম, কমল বড়ুয়া, শামসুল আলম,সত্যজিৎ বড়ুয়া, সুমন বড়ুয়া, সুজন চৌধুরী, মাসুক চৌধুরী, রুপন দাশ ও উষা বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষকবান্ধব করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।সভায় আগামী জুলাই মাসে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিল থেকে ২০২৫ সালের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভা শেষে সংগঠনের সার্বিক অগ্রগতি ও শিক্ষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট