1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ

কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ফসল উৎপাদন বৃদ্ধি,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮জুন) সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুম কবিরের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম,মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম।অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক,এনজিও কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীসহ মোট ১১০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনটি স্টলে উন্নত জাতের ফসল, কৃষিপণ্য এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা সৃষ্টি হয়। এছাড়া কৃষি বিভাগের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। ‘পার্টনার’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট