1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

কবর প্রস্তুত, জানাজার জন্য লাশ খাটিয়ায়ও তোলা হয়েছিল। ঠিক তখনই কাফনের কাপড়ে দেখা মেলে রক্তের দাগ। এতে উপস্থিত লোকজনের মনে সন্দেহ দানা বাঁধলে দাফন স্থগিত করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রবিবার ৭ জুন বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ননা হাজী তালুকদার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিরাজ উদ্দৌলা দুলাল। তিনি ওই এলাকার প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে। দীর্ঘ দিন প্রবাসে থাকা দুলাল সম্প্রতি দেশে ফিরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীর সুন্নিয়া মাদরাসা সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নগরীর বাসায় সিরাজ উদ্দৌলার ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে প্রচার করা হয়। রবিবার দুপুর ২টার দিকে কাফনে মোড়ানো লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি রাউজানের পূর্বগুজরায় আনা হয়। আসরের নামাজের পর জানাজার প্রস্তুতি নেওয়ার সময় উপস্থিত লোকজন কাফনের কাপড়ে অতিরিক্ত রক্তের দাগ দেখতে পান। এতে মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হলে স্থানীয়রা দাফন আটকে দেন। স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছিল। কিন্তু জানাজার ঠিক আগে লাশ খাটিয়ায় নেওয়ার সময় কাফনের কাপড়ে অতিরিক্ত রক্ত দেখা যায়। এতে সবার সন্দেহ হলে দাফন স্থগিত করে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের ভগ্নিপতি মো. ইউসূফ বাবুল অভিযোগ করে বলেন, “সম্প্রতি সিরাজ উদ্দৌলাকে তার স্ত্রী ঘর থেকে বের করে দিয়েছিলেন। তখন তিনি আমাদের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। পরে আবার নিজের বাসায় ফিরে যান। তার মাথায় তিনটি কোপের চিহ্ন রয়েছে। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না। আমরা তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর প্রকৃত কারণ ও বিচার চাই। তবে নিহতের স্ত্রী জাহেদা বেগমের দাবি, তাঁর স্বামীর স্বাভাবিক মৃত্যুই হয়েছে। মৃত্যুর দুই দিন আগে তিনি ঘরে চেয়ার থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত পেয়েছিলেন। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত পৌনে ৯টার দিকে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, “মূল ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরী এলাকায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট