1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ কৃষি আধুনিকায়ন ও উদ্যোক্তা তৈরি করতে হবে রাউজানে পার্টনার কংগ্রেসে বক্তারা আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত

রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রাউজানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর গরীব ও অসহায় পরিবারের মাঝে মাঝে চাল, আলু ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কর্মহীন দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার দুপুর থেকে পানিপথ অতিক্রম করে রাউজান পৌরসভার বিভিন্ন এলাকার কর্মহীন দিনমজুর, গরীব ও অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে চাল, আলু ও শুকনো খাবার পৌঁছে দেন সমাজসেবক মেহাম্মদ আলী সুমন । এসময় তিনি বলেন, ‘আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছেন সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হওয়ার জন্য। তাঁরই নির্দেশনায় এবং ধারাবাহিকতায় টানা বৃষ্টিতে পৌরসভার ৬নং ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। আমাদের এই মানবিক সহায়তা চলমান থাকবে।’ খাদ্যসামগ্রী বিতরণ কালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাশেম, রিমন, ইমন, ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট