1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

আলেম উলামা-পীর মাশায়েখ সমাজের পথ প্রদর্শক -সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি(মা.জি.আ)

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩১ বার পড়া হয়েছে

গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও মেধাবিকাশ পরিক্ষা,সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি পরিক্ষা-২৪এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার দুপুরে রাউজান সদরস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন আলহাজ্জ সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি(মা.জি.আ)।তিনি বলেন আমাদের প্রজম্মকে সু শিক্ষায় শিক্ষিত হয়ে মাতা-পিতা,উস্তাজ,শিক্ষক,দেশ সমাজ রাষ্ট্রের জন্যে ভাল কাজ গুলো করতে হবে।আলেম উলামা,পীর মাশায়েখ, হাফেজে কুরআন এরা হচ্ছে সমাজের পথ প্রদর্শক।মাইজভান্ডার দরবার শরিফ তাকওয়ার শিক্ষা দেয়।গাউছুল আযম মাইজভান্ডার এমন একটি দরবার যেখানে গেলে পথহারা মানুষ আল্লাহ ও তারঁ রাসুল(স.),আওলিয়ায়ে কেরামগনের সঠিক ঠিকানা খুঁজে পান।তিনি বলেন হযরত মওলানা শাহ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী(মা,জি,আ) সমাজের কল্যাণে যেসব কর্মসূচী গ্রহণ করেছেন তা বাস্তবায়নে সকলকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহবান জানান।উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন ও খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুলতান আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদুয়ানুল ইসলাম,গহিরা কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মনোয়ার চৌধুরী,প্রধান শিক্ষক মোঃ মোস্তাক আহমেদ,রাউজান প্রেসক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম-সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত,চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সহ-সভাপতি সফিউর রহমান সাইফু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী সহ রাউজান উপজেলা কার্যকরী সংসদ, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য,চলতি বছরের ২৭সেপ্টেম্বর অনুষ্টিত রাউজানের ৪৩টি স্কুল ও মাদ্রাসার এবং কারিগরি শিক্ষার ১শ৫০ সহ মিলে সর্বমোট ৮৬৯জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করেন।এতে স্বচ্ছতার সহিত উর্ত্তীণ ৭৮জনকে পুরুস্কারের সনদ,ক্রেস্ট,নগদ অর্থ ও দরবার শরিফের হযরত কেবলার নকশা তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট