1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসনের প্রতিক মোমবাতি মার্কায় ভোট দিনঃ অধ্যক্ষ ইলিয়াস নূরী

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে রাউজানে। রাউজানকে বাসযোগ্য ও শান্তির জনপদে বিনির্মানের প্রত্যয়ে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা শাখা বিশাল প্রীতি সমাবেশ করে দলের শক্তিমত্তার জানান দিয়েছে। গতকাল ২৯ নভেম্বর শনিবার রাউজানের প্রাণকেন্দ্র জলিল নগর বাস ষ্টেশন চত্ত্বরে সংগঠনের সভাপতি ও বৃহত্তর সুন্নি জোটের রাউজান সংসদীয় আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী জননেতা অধ্যক্ষ ইলিয়াস নূরীর সভাপতিত্বে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সোলাইমান ফরিদ। প্রীতি সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ পরিচালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি জননেতা অধ্যক্ষ সৈয়্যদ মোহাম্মদ জামাল উদ্দিন। বক্তারা বলেন, দেশ পরির্বতনের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে এবং কয়েকটি দল মিলিত হয়ে ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে জড়িত। ক্ষমতার এই বণ্টনমূলক নীতি জনগণ কখনও মেনে নেবে না। প্রধান অতিথিআল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসনের গুরুত্ব অপরিসীম। কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে। বার আওলিয়ার পূর্ণ ভূমি রাউজানের মানুষ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করতে হবে সুন্নিজনতাও সংসদে প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে। দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী বলেন , রাউজান এখন সন্ত্রাসীদের দখলে আছে। সন্ত্রাস মুক্ত উপজেলা গঠন করতে হবে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সুফিবাদি চেতনার নেতৃত্ব অপরিহায্য । তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় আছেন। সুন্নিপন্থি প্রার্থীদের বিজয়ই সুশাসনের একমাত্র পথ। তিনি আগামী নির্বাচনে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাউজান (উত্তর) শাখার সভাপতি উপাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নঈমী, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন। এতে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর আলকাদেরী, অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরী,মাওলানা মাহবুবুর রহমান হাবীবি মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা ইদ্রিস আনসারী, মুহাম্মদ ইসমাইল, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, দিদারুল আলম,অহিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মুহাম্মদ জানে আলম, মাওলানা শওকত হোসাইন রেজভী,মাওলানা শামসুল আলম হেলালী,মাওলানা মোহাম্মদ মাহাবু মাওলানা মনসুর নেজামী,শফিকুল ইসলাম ফারুকী, সালামত আলী, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ আবু রায়হান, মাছুমুর রশিদ,কাজী মাওলানা শওকত,হাসান সওদাগর তৈয়্যবী, এরশাদ খোন্দাকার,কে এম রিমন, আজম কোম্পানী,কে এম আজাদ রানা, তাজুল ইসলাম আসিফ, কাজী মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ আসিফ তানভীর,মুহাম্মদ শওকত উদ্দিন প্রমূখ।সমাবেশ শেষে বিশাল এক র‍্যালী চট্টগ্রাম রাঙামাটি সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট