1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

উদয়াচল সংসদ পূজা মন্ডপে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৭১ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, রাউজান সম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। ছাত্র জীবন থেকে এ অঞ্চলের সনাতন ধর্মালম্বিদের সাথে আমার সামাজিক, রাজনৈতিক আত্মার সম্পর্ক। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আর্ন্তজাতিক ইস্যু সৃষ্টি করতে স্বাধীনতার পরাজিতরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই। কিন্তু রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে যেই কোন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে আওয়ামীলীগ। তারপর দেশে স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতার বিষয়টিকে মাথায় রেখে পুলিশের পাশাপাশি পৌরসভা থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ পোষাকে ট্রাপিক ব্যবস্থা ও রাতে পূজা মন্ডপ পাহাড়ায় নিয়োগ দিয়েছি অভিজ্ঞ লোক। তারা পৌর এলাকা ৫৪টি পূজা মন্ডপের প্রতিটিতে রাতে একজন করে পাহাড়া দিবে। তিনি ৩ অক্টোবর রাতে রাউজান সদর জলিল নগর ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ পূজা মন্ডপে আলোচনা সভা, বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদয়াচন সংসদ পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল ভট্টাচার্য্যরে সভাপতিত্বের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, পৌরসভার কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, রাউজান উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, রাউজান জগন্নাথ সেবাশ্রমের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী। রাউজান জম্মাষ্টামী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, অশোক পালিত, ধীলন মুহুরী, প্রদীপ শীল, দিপলু দে দিপু, বিজন চৌধুরী, রনজিত শীল, চন্দ্র শেখর দে, প্রভাষ চক্রবর্তী, সমীর শীল, দিবাকর বোস, বাসু পালিত, বাপ্পা পালিত, অমিত শর্মা, দুর্জয় শীল প্রমুখ। পরে প্রধান অতিথি ও পূজা কমিটির নেতৃবৃন্দরা গীতাপাঠ, নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট