1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

উরকিরচরে হালনাগাদ ভোটার ছবি তোলার কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৫৩ বার পড়া হয়েছে

রাউজানের উরকিরচর ইউনিয়নে হাল নাগাদ ভোটার ছবি তোলার কার্যক্রম উদ্বোধন করলেন চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে হাল নাগাদ ভোটার কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় ইতিমধ্যে ২৩ হাজার তরুণ তরুণী ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেছেন। গত ১৮ জুলাই বৃহস্পতিবার থেকে নতুন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করা ব্যক্তিদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ২২ আগস্ট সোমবার সকালে উরকিরচর ইউনিয়ন পরিষদে ছবি তোলার কার্য়ক্রমের উদ্বোধন করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদ্বীপ কুমার বড়ুয়া, পরিষদের সচিব তবারক হোসেন. ইউপি সদস্য কাউছার আলম, দিবস বড়ুয়া, নুরুল আজিম জুয়েলসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা। রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ভোটার হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত শিক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য ও সকল কাগজ পত্র দেখে এলাকার লোকজনকে ভোটার হওয়ার ফরম পূরণ করেন। রাউজানের বিভিন্ন এলাকায় আগামী ১ সেপ্টেম্বর পর্ষন্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনে ছবি তোলার কার্যক্রম চলবে। উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানান, ভোটার হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার জন্য আসা নারী-পুরুষরা যাতে ভোগান্তি ছাড়াই সেবা গ্রহণ করতে পারে সে জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করা হয়েছে। উরকিরচর ইউনিয়নে যাতে কোন ভোটার বাদ না পড়ে সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট