1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

কদলপুরে মহিউদ্দিন হত্যার আসামী মান্নান জামিনে এসে ঘরের মালামাল লুটের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯২ বার পড়া হয়েছে

রাউজানের আপন তিন ভাই এর হাতে হত্যা-ের শিকার কদলপুর ইউনিয়নের মহিউদ্দিন হত্যা মামলার আসামী ইসাহাক মিয়া চৌধুরীর পুত্র আবদুল মান্নান চৌধুরী জামিনে এসে নিহত ভাই মহিউদ্দিনের ঘরের তালা ভেঙ্গে মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ করেছে মহিউদ্দিনের পুত্র আতিকুল ইসলাম মিশাল। গত ২০১৭ সালের ২ নভেম্বর কদলপুর নিজ বাড়ীতে তিন ভাই আবদুল মান্নান, জসিম উদ্দিন ও ইসবাব উদ্দিন বাবু তিনজন মিলে মহিউদ্দিনকে পিটিয়ে হত্যা করেছিল। এই ঘটনায় মহিউদ্দিনের স্ত্রী আকলিমা খানম কোহিনুর বাদী হয়ে থানায় মামলা করলে খুনের মামলায় আবদুল মান্নান গ্রেফতার হয়ে হাজত বাসে ছিল। খুনি আবদুল মান্নান জামিনে এসে গত ১৯ সেপ্টেম্বর মহিউদ্দিনে তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে মালামাল লুট করে নেয় বলে মিশাল অভিযোগ করেন। জানা যায়, হত্যাকা-ের পর থেকে মহিউদ্দিনের পরিবারে ঘরে তালা লাগিয়ে শহরের বাসা বাসায় চলে গিয়েছিলেন। এই খুনের মামলায় মহিউদ্দিনের মা হাছিনা বেগম আদালতে খুনি তিন পুত্র আবদুল মান্নান, জসিম উদ্দিন ও ইসবাব উদ্দিন বাবু ও বিরুদ্ধে খুনের অভিযোগ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছিলেন। মহিউদ্দিনের স্ত্রী আকলিমা খানম সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করে বলেছেন আবদুল মান্নান জামিনে এসে তার ছেলে মেয়েকে নানা ভাবে হুমকি দিয়ে মামলা উঠিয়ে নিতে চাপ দিচ্ছে। এটা করা না হলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি বিষয়টি জানিয়ে রাউজান থানায় গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অভিযোগ করেছেন। এদিকে জামিনে থাকা খুনের মামলার আবদুল মান্নান মহিউদ্দিেেনর তালাবদ্ধ ঘরের মালামাল লুটের ঘটনা অস্বীকার করে বলেন আমার রান্নাঘর থেকে আমার মালামাল নিয়েছি। তার অভিযোগ তার ভাইপো মিশাল বাড়ির সামনে আমাদের নিজস্ব কবরস্থানে রোপন করার গাছের চারা গত শুক্রবার রাতে ভেঙ্গে দিয়ে গেছে। এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুৃল্লাহ আল হারুন বলেন, কদলপুরে মহিউদ্দিন হত্যা মামলার আসামী ভাই আবদুল মান্নান চৌধুরী হত্যা মামলায় জামিনে আছে। ঘরের মালামাল লুটের অভিযোগ পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে স্থানীয় মেম্বার হাশেম কমান্ডারের উপস্থিতিতে নতুন একটি তালা লাগিয়ে দিয়ে চাবি মহিউদ্দিনের পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট