1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ.মাদ্রাসার আলীম পরীক্ষায় ধারাবাহিকতা সাফল্যের অর্জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

প্রতি বছরের মতো এ বছরও আলিম পরীক্ষায় ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ.মাদ্রাসার শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। এ বছর অত্র মাদরাসা হতে ৬ জন এ+, ২৯ জন এ, ০৩ জন এ- গ্রেড অর্জন করে পাশের ধারাবাহিকতা বজায় রেখেছে। মাদ্রাসার ভাল ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত। তাঁরা এজন্যে মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং সাফল্যের নেপথ্যে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু’র নুরানী ফুযুজাত এবং মাদ্রাসার স্বানামধন্য সুযোগ্য অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদীর সার্বক্ষণিক মনিটরিং প্রধান ভূমিকা রাখছে বলে অভিমত ব্যক্ত করেন। তাঁরা আরও বলেন, প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ মাদরাসায় শিক্ষার সকল উপকরণ, উন্নত ফ্রি হোস্টেল সুবিধা, আধুনিক অবকাঠামো, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, বিনা বেতনে অধ্যয়ন, সুপরিসর লাইব্রেরি ও ফ্রি কিতাবাদি সরবরাহসহ সকল সুযোগ-সুবিধার পাশাপাশি ক্যাম্পাসে লেখাপড়ার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট