1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

কাগতিয়া দরবারে ৭১তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

মহান আল্লাহ্ তা’আলা মানবজাতিকে হে’দায়াতের জন্য যুগে যুগে বহু নবী-রাসূল (আ.) প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী ছৈয়্যদুল মুরছালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়। সমগ্র সৃষ্টিজগতের জন্য রাহমাতুল্লিল আলামিন হয়ে তিনি ১২ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে ধরার বুকে তাশরিফ আনেন। মূ’র্তিপূ’জার অ’ন্ধ’কার দূর করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেন। নবীজি হলেন সুমহান চরিত্রের অধিকারী ও উত্তম আর্দশের শ্বা’শত প্রতীক। নবীজির আনুগত্যের মাঝেই নিহিত রয়েছে আল্লাহ তা’আলার আনুগত্য। আর রাসূলুল্লাহ (দ.) এর আনুগত্য হলো তাঁর আর্দশের অনুকরণ ও সুন্নাতের অনুশীলন করা। প্রিয় রাসূল (দ.)-কে নিজের জীবনের চেয়েও অধিক মুহাব্বত করতে না পারলে কেউ ঈমানের পূর্ণতার স্তরে পৌঁছাতে পারেনা। নবীপ্রেমে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে অবিস্মরণীয় হয়ে আছেন কালশ্রেষ্ঠ কিংবদন্তী খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। মানুষকে মহান আল্লাহ ও প্রিয় রাসূলের পথে পরিচালিত করার জন্যে প্রতিষ্ঠা করেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিকৃত। যে তরিক্বতে রয়েছে সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ প্রদানের মাধ্যমে হুজুর পাক (দ.) এর বাতেনী নূর বিতরণ, ফয়েজে কুরআনের মাধ্যমে পবিত্র কুরআনের নূর গ্রহণের সুযোগ, ফাতেহা শরীফ আদায় করে প্রতিদিন মিলাদুন্নবী (দ.) পালন, নবীজির মুহাব্বত নিয়ে প্রতিদিন ১১১১ বার দরূদ শরীফ পাঠ সহ সুন্নাতে মোস্তফার বাস্তবায়ন ও মোরাকাবার অনুশীলন। এ তরিক্বতে নেই শরিয়তের বিন্দুমাত্র লঙ্গন, নেই কোন শিরক বিদ’আতের প্রচলন। সম্পূর্ণ খুলুছিয়ত ও লিল্লাহিয়তের ভিত্তিতে প্রতিষ্ঠিত কুরআন-সুন্নাহর আলোকে সাজানো এই তরিক্বতের অনুশীলনের মাধ্যমে মানুষ পৌঁছে যায় মনজিলে মাকছুদে, রাসূলে পাক (দ.) এর অকৃত্রিম মুহাব্বত অর্জনের মাধ্যমে পায় ঈমানের পরিপূর্ণতা।
রোববার (১৫ সেপ্টেম্বর) বাদে যোহর হতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে রাউজানের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৭১তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল প্রমূখ।মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বাদে যোহর খতমে কুরআনে করিম ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক আলোচনা, বাদে আছর- খতমে শেফা, বাদে মাগরিব- মোরাকাবা ও জিকিরে গাউছুল আজম মোর্শেদী। উল্লেখ্য যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ২৪৫০টি খতমে কোরআন, ২২৭টি তাহলিল, ৭০টি খতমে ইউনূচ ও ২৮টি দরূদে সাইফুল্লাহ্ আদায় করা হয়।মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট