1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

গভীর রাতে বঙ্গবাজারের ধ্বংসস্তুপে ফারাজ করিম চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গভীর রাতে ঘটনাস্থলে ছুঁটে গিয়েছেন দেশের তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ও মানবিক রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। মঙ্গলবার রাত ৩ টায় সেখানে থাকা হাজারো ব্যবসায়ী, উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে সেহেরির খাবার বিতরণ করেন তিনি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানপাটে সরাসরি গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন৷ সেখানকার হৃদয় বিদারক দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি৷ এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার কয়েক ঘন্টা পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও’র মাধ্যমে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদেরকে পুনরায় ব্যবসা করার জন্য সহযোগিতা করতে নিজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বঙ্গবাজারে ভস্মীভূত এলাকা পর্যবেক্ষণ করার সময় ফারাজ করিম চৌধুরীর সাথে অর্ধশত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন এবং তারা ব্যবসায়ীদের মালামাল উদ্ধারে সহযোগিতা করেন৷ এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, “অতীতে দেশের সকল মানবিক বিপর্যয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের পাশে ছিল। বঙ্গবাজারের ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনাতীত। আমরা সকল দেশবাসীকে সাথে নিয়ে সর্বোচ্চ তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আবারো দিচ্ছি ইন শা আল্লাহ। যেসব ব্যবসায়ী সবকিছু হারিয়ে পথে বসেছে তাদেরকে আমরা পরিপূর্ণ সহযোগিতা করবো ইন শা আল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট