1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

গোল মোহাম্মদ তালুকদার বাড়ির ঈদে মিলাদুন্নবীর মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

নোয়াজিষপুর গোল মোহাম্মদ তালুকদার বাড়ির উদ্যোগে ও এস.এইচ. সিপাত স্মৃতি সংঘের সার্বিক সহযোগিতায় পবিত্র  ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সৃজনশীল ও জ্ঞানচর্চার লক্ষ্যে  ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, খতমে কুরআন ও আজিমুশ্শান মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার গোল মোহাম্মদ তালুকদার বাড়ী সংলগ্ন ময়দানে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন কদলপুর হামিদিয়া কামিল (এম. এ.) মাদ্রাসার মুহাদ্দিস ও করিম সিকদার বাড়ী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি হাফেজ সৈয়দ মোহাম্মদ সাইফুদ্দিন আনসারী (মাঃজিআঃ)।উদ্বোধক ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা হেলাল উদ্দীন আল-কাদেরী। আলোচক ছিলেন পটিয়া আবু বকর সিদ্দিক (র:) জামে মসজিদের খতিব হাফেজ আরিফুল ইসলাম কাদেরী, মাওলানা মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন, মাওলানা দিদারুল আলম ওয়াহেদী, দিদারুল আলম, হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়া উদ্দিন,মাওলানা মোহাম্মদ আশরাফুল আযম। উপস্থিত ছিলেন মোহাম্মদ ওসমান,মোহাম্মদ লোকমান, আবু তাহের, সেকান্দর, আবুল বজল, মোহাম্মদ মাসুদ, জামশেদ, এনাম হোসেন, সাজিব,নাঈম, সায়েম, আাজাদ,শামশু, হারুন, সাব্বির, সৌরভ, তানভীর, তাওসিফসহ আরো অনেকে। মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়। মিলাদ মাহফিলের আগে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট