1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি পাশে থাকবে রাউজান বিএনপি

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

রাউজানে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি। শনিবার (২১ সেপ্টেম্বর) রাউজান জলিল নগরস্থ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু। সভাপতিত্ব করেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি। অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রহমান, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, মো. সাহেদুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মো. তৌহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খাঁন, মো. রিপন, মো. সেলিম, মো. মঞ্জু, যুবদল নেতা আলী হামজা, সমিতির সহ-সভাপতি জাবের আহমদ, মনিরুল ইসলাম, মো. নবীদুল আলম, কাজী মো. জামাল, মো. হাসান, ইমতিয়াজ জাহাঙ্গীর, মো. হারুন, আবদুল মালেক, মো. গিয়াস, মো. জাগির হোসেন, ফজল কাদের। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, জাসেদ খান জাসু, জাহাঙ্গীর আলম, সোহেল মানিক, আবদুল মান্নান, মো. আবদুল মান্নান, মো. নাজিমসহ আরও অনেকে। প্রধান অতিথি বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু বলেন, মান সম্মত যাত্রী সেবা নিশ্চিত করতে হবে বাস মালিকদের। রাউজানের সাবেক এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশনা সড়কে কোন নৈরাজ্য হতে পারবে না। বতর্মান মালিক সমিতির কমিটির নেতৃত্বে সকল কার্যক্রম চলমান থাকবে। বিগত সরকারের যারা প্রেতাত্মা তারা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না। তিনি রাউজান বিএনপির পক্ষ থেকে সড়ক পরিবহন মালিক সমিতির সকলকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট