1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি পরিচালনায় সভাপতি-সম্পাদকের নেতৃত্বে সদস্যরা এককাট্টা

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সৃষ্ট উত্তেজনার মাঝেও সমিতির রাউজান অফিস কার্যক্রম চলমান রেখেছে। ২৫ জানুয়ারি রবিবার দুপুরে মালিক সমিতির জলিল নগর বাস ষ্টেশনস্থ অফিস পরিদর্শন করে দেখা যায়, চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা অফিস করছেন। সকাল ১০ টারদিকে চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি রাউজান অফিসে আসেন। ১১টার দিকে তিনি চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির জরুরি কাজে রয়েছেন বলে অফিস সূত্রে জানা যায়। তবে রাউজান অফিসের কর্মচারীরা প্রতিদিনের ন্যায় সড়ক পরিচালনার দায়িত্ব পালন করছেন। রাঙামাটি থেকে ছেড়ে আসা দুর পাল্লার গাড়ী গুলো চেকিং করছেন একজন। একই সাথে ঢাকা ও অন্যান্য অঞ্চল গামী বাস ও মিনিবাস নিরাপদে চলাচল করতে দেখা গেছে। সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ২৪ জানুয়ারি সকালে মালিক সমিতির সমন্বয়ক পরিচয়ে বহিরাগত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে সমিতির কার্যালয় দখলের চেষ্টা করে। আমরা তাদের প্রতিহত করে পুলিশ প্রশাসনকে অবহিত করি। চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি মুঠোফোনে বলেন, চট্টগ্রাম – রাঙামাটি মোটর মালিক সমিতির সকল সদস্যরা সড়ক পরিবহণ ব্যবসায়ী। যাত্রী সেবা নিশ্চিত করতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এ সমিতি পরিচালনায় ও সড়কের লাইন কার্যক্রমে কেউ বাঁধা দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট