1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চট্টগ্রাম শেখ হাসিনার মহা সমাবেশে সাদা পোষাকে থাকবে রাউজানের ১৫ হাজার মানুষ।

  • প্রকাশিত: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে

রাউজানের এম.পি জেলা আওয়ামীলীগ নেতা এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন,পলোগ্রান্ড মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে জানান দিতে হবে রাউজান থেকে সর্বাধিক মানুষ উপস্থিত হয়েছে।মনে রাখতে হবে সবার আগেই মঞ্চের সামনে অবস্থান নিয়ে নেত্রীকে বলতে হবে আমরা এসেছি বিএনপি-জামাত এর সকল ষড়যন্ত্র রুখে দেয়ার শপথ নিয়ে।১২ নভেম্বর শনিবার এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামীলীগ সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে সামনে রেখে রাউজানের ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে রাউজান কলেজের ফজলে করিম চৌধুরী হল রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তিনি ঘোষনা দেন রাউজান থেকে ওই মহাসমাবেশে ১৫ হাজার নেতাকর্মী যোগ দেবেন।সবার আগে সাদা পোষাকে মাথায় ক্যাপ দিয়ে সমাবেশের অগ্রভাগে উপস্থিতি নিশ্চিত করবে।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,সাবেক সহ-সভাপতি সিরাজদ্দৌল্লাহ,মিরশ্বরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, মঞ্জুরুল আলম চৌধুরী,ইউনুছ গণি চৌধুরী,শাহনেওয়াজ চৌধুরী,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।দলের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী,চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া,শফিকুল ইসলাম,আব্বাস উদ্দিন আহমদ,আবদুর রহমান চৌধুরী,প্রিয়োতোষ চৌধুরী,নুরুল আবসার বাশি,বিএম জসিম উদ্দিন হিরু,সৈয়দ আবদুল জব্বার সোহেল,নিজাম উদ্দিন আহমদ,রোকন উদ্দিন,বাবুল মিয়া,রবিন্দ্র লাল চৌধুরী,পৌর কাউন্সিলর কাজী ইকবাল,এডভোকেট সমীর দাশ গুপ্ত,আলমগীর আলী,এডভোকেট দিলীপ চৌধুরী,জসিম উদ্দিন চৌধুরী,আজাদ হোসেন,সওকত হাসান,পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,জিয়াউল হক সুমন,মুছা আলম খান,তসলিম উদ্দিন,আহসান হাবিব চৌধুরী,হাসান মোহাম্মদ রাসেল,জিয়াউল হক রোকন,তপন দে,দিপলু দে দিপু,জিল্লুর রহমান মাসুদ,সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট