1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চিকদাইরে গ্রাম আদালত বিষয়ক’কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ( ৩ পর্যায়) প্রকল্প স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কতৃক আয়োজিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী ২৬ ফেব্রুয়ারী ( বুধবার) সকাল ১০টায় চিকদাইর ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় রাউজান উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী ওসমান গণি ও মিল্টন চাকমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। চিকদাইর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদ্দাচ্ছের হায়দারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম বাচ্চা, ইউপি সদস্য সেনোয়ারা বেগম, পারভিন আক্তার, সাকি আক্তার। এসময় জামায়ত ইসলামের নেতা মাওলানা শাহ্ আলম, বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ মিয়া, সাবেক মেম্বার রুস্তম আলী,সাবেক মেম্বার নুরুল ইসলাম, সাবেক মেম্বর মোঃ আবদুল্লাহ, গিয়াস উদ্দিন, আজিজ, হামিদ, জয়নাল আবেদীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সমাজ সেবক, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সবস্তরের জনগনসহ গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আইনগতভাবে গ্রাম আদালত কি, কিভাবে জনগন উপকৃত হতে পারে, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বি়ভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়। শেষে গ্রাম আদালতের কি ধরনের বিচার আর কিভাবে করা হয় তার একটি ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট