1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও টি কে গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. মোফাচ্ছেল হক এর সভাপতিত্বে ও শিক্ষক জাকের হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, আওয়ামী লীগ নেতা কামরুল হোসেন বাহাদুর, বশির উদ্দিন খান, আলমগীর কবির চৌধুরী,মোদাচ্ছের হায়দার মেম্বার, আনোয়ার হোসে। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম আলতাফ হোসেন। শিক্ষক অমল কান্তি চৌধুরী, কাজল চৌধুরী, কামাল উদ্দিন, শাহনাজ বেগম, তানুপমা দাশ, সুজন দে, যুঁই দে, তাপস কুমার সরকার, কে এম আকবর হোসেন, যুবলীগ নেতা জাহেদুল আলম, আকতার হোসেন, নুরনবীসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টের মধ্যে ছিল ছেলেদের ৩০০ মিটার দৌড়, নারীদের ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, সুই সুতা দৌড়, চকলেট দৌড়, বেলুন ফুটানো, যেমন খুশি তেমন সাজো ও নৃত্য প্রতিযোগিতা।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলা করতে পারলেই আজকের শিশুরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট