1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চুয়েটের বিআরটিসি’র সাথে এ.কে. খানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসাল্টেশন (বিআরটিসি) এর সাথে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এ.কে. খান কোম্পানি অ্যান্ড লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল ৩১ জানুয়ারি (সোমবার) সকালে চট্টগ্রাম নগরীর বাটালি হিলস্থ এ.কে. খানের প্রধান কার্যালয়ে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে বিআরটিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম এবং এ.কে. খান গ্রুপের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কে.এ.এম. মাজেদুর রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক, অধ্যাপক ড. সুদীপ কুমার পাল ও অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান এবং এ.কে. খান গ্রুপের প্রকল্প পরিচালক এ.কে.এম. শফিকুল্লাহ, প্রধান আর্থিক কর্মকতা (সি.এফ.ও) মোস্তাক আহমেদ ও প্রকৌশল বিভাগের সিনিয়র ম্যানেজার কে.এম. রেজানুর রহমান।

উক্ত সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশে বৃহত্তম আইসিডি নির্মাণের জন্য এ.কে. খান গ্রুপের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (ওঈউ) প্রকল্পের বিশদ নকশা এবং নির্মাণ তত্ত্বাবধানের জন্য পরামর্শদাতা হিসেবে চুয়েটের বিআরটিসি কাজ করবে। উল্লেখ্য, চুয়েটের সাথে এ.কে. খান গ্রুপ ইতোপূর্বেও যৌথভাবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় উক্ত সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট