1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

চুয়েটের স্থাপত্য বিভাগের আইএবি’র অ্যাক্রিডিটেশন অর্জন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫৩১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগ ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) কর্তৃক স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন অর্জন করেছে।  ১৪ই মার্চ ২০২২ খ্রি. বিকেলে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ’র প্রেসিডেন্ট স্থপতি মোবাশ্বির হোসেন, এফআইএবি এবং আইএবি’র বোর্ড অফ আর্কিক্টেচারাল এডুকেশন’র চেয়ার অধ্যাপক ড. স্থপতি ফুয়াদ এইচ মল্লিক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষ্যে আজ ১৫ই মার্চ (মঙ্গলবার) ২০২২ খ্রি. দুপুর ১.০০ টায় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্থাপত্য বিভাগ পরিবার। এ সময় পুরকৌশল অনুষদের ডিন ও সাবেক স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, স্থাপত্য বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান জনাব কানু কুমার দাশসহ বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট