1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চুয়েটে “এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চ” ল্যাবের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগে “এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চ ল্যাবরেটরি (এসিএমআরএল)” এর উদ্বোধন করা হয়েছে। আজ ৯ই মে (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত উক্ত ল্যাবের শুভ উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগসহ চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ইউনেস্কোর অধীনে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর গবেষণা অনুদান চুক্তির আওতায় এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। উক্ত প্রকল্পের প্রধান গবেষক হিসেবে কাজ করবেন চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী। এছাড়া গবেষক হিসেবে আরও কাজ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ হাসান নাকীব, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মহি উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. নুসরাত জাহান ও সহকারী অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন। এছাড়া উক্ত গবেষণা প্রকল্পের সাথে চুয়েট এবং দেশের আরও ৪টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, তুরস্কের গাজী ইউনিভার্সিটি, ভারতের ইউনিভার্সিটি অব কলকাতার গবেষণা সম্পর্কিত কোলাবোরেশন রয়েছে। এই প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠিত গবেষণাগারে বর্তমানে দুজন পিএইচডি, দুজন এমফিল ও ১২ জন এমএসসি পর্যায়ে ছাত্র-ছাত্রীর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট