1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চুয়েটে চারটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে একাধিক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন সম্পন্ন হয়েছে। আজ ২৮শে সেপ্টেম্বর (বুধবার) ২০২২ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় উক্ত ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উন্নয়ন কাজগুলো হচ্ছে- প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৫২৫ আসনের ৫তলা বিশিষ্ট ছাত্রী হল, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ১১০ আসনের ৫তলা বিশিষ্ট স্নাতকোত্তর ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডরমিটরি, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দুইতলা ভিতে একতলা বিশিষ্ট আবাসিক এলাকার জন্য মসজিদ নির্মাণ এবং প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ২তলা বিশিষ্ট উপ-উপাচার্য বাসভবন নির্মাণ। নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।

এ সময় ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পরিকল্পনা ও উন্নয়ন (পিঅ্যান্ডডি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, পরিচালক, সেন্টার চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকম-লী, বিভিন্ন অফিস প্রধান, শাখা প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট