1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চুয়েটে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী‘সিএসই ফেস্ট-২০২২’ সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘সিএসই ফেস্ট-২০২২’ উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১১ই ডিসেম্বর (রবিবার) সকাল উৎসবের সমাপনী দিনে সিএসই বিভাগের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সিএসই ভবন থেকে প্রশাসনিক ভবন ও পুরকৌশল ভবন হয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরে সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো.মোকাম্মেল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড.মোহাম্মদ মশিউল হক এবং সিএসই বিভাগের অধ্যাপক ড.আসাদুজ্জামান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএসই ফেস্ট-২০২২ এর আহ্বায়ক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব। ‘১৭ ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত সাহা নিলয় ও ‘১৮ ব্যাচের সাদিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-আহ্বায়ক ‘১৭ ব্যাচের শিক্ষার্থী জাহিন দাইয়ান কাব্য।
তিনদিনব্যাপী সিএসই ফেস্ট-২০২২ এর প্রথমদিন ঐতিহ্যবাহী গেমিং প্রতিযোগিতায় ছিল ফিফা, ভ্যালোরান্ট ও দাবা গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ভ্যালোরান্ট গেমিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হয়েছে টিম গড মাফিন্স এবং রানার্সআপ হয়েছে টিম সাদ্দাম ইস্পোর্টস। আর ফিফা গেমিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয় এস.এম. রুম্মান এবং রানার্সআপ হয় সৈকত হোসাইন সোহাগ এবং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঐতিহ্য ভৌমিক এবং রানার্সআপ হয় শাহাদাত হোসেন শাকিল। ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ডুয়েল কোডিং এরিনা। এতে চ্যাম্পিয়ন হয় ‘১৯ ব্যাচের তানজিম বিন নাসির, রানার্সআপ হয় ‘২০ ব্যাচের সাকিব সাফওয়ান, ১ম রানার্সআপ হয় আদিবুর এবং ২য় রানার্সআপ হয় ফয়সাল সেফাত। সিএসই ফেস্টের মূল আকর্ষণ ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় ডিভিশনাল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চুয়েটের টিম টেসারেক্ট। এছাড়া আইআইইউসি লিলিপুট্স, কুবি আনপ্রেডিক্টেবল-৩২০৭ যথাক্রমে ২য় ও ৩য় হয়। পুরো আয়োজনের স্পন্সর হিসেবে ছিল ডিলিজিট ও ইউনিপোলার এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল রেডিও টুডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট