1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন, যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৫৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাসের স্মরণে শিক্ষক সমিতির আয়োজনে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় পুরকৌশল অনুষদকে ট্রাইব্রেকারে হারিয়ে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন হয়। এতে জয়সূচক গোলটি করেন যন্ত্রকৌশল অনুষদের ড. মো. আরাফাত রহমান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যন্ত্রকৌশল অনুষদের খেলোয়াড় ড. মো. সানাউল রাব্বী এবং সেরা গোলদাতা নির্বাচিত হন পুরকৌশল অনুষদের খেলোয়াড় মো. সামিউন বাসির।

এ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ জনাব এটিএম শাহজাহান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট