1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চুয়েটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিষয়ক ২য় আন্তর্জাতিক কর্মশালা সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং চুয়েট ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের যৌথ উদ্যোগে “গাণিতিক ভাষাতত্ত্ব ও বাংলা ভাষা প্রক্রিয়াজাতকরণ” (2nd International Workshop on Computational Linguistics and Bangla Language Processing; CLBLP-2023) শীর্ষক দুইদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কর্মশালা সম্পন্ন হয়েছে। এবারের কর্মশালার প্রতিপাদ্য হচ্ছে- ‘স্মার্ট বাংলাদেশের জন্য ভাষাপ্রযুক্তি’। ২২শে ফেব্রুয়ারি (বুধবার) ২০২৩  বিকাল চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার হিসেবে ছিলেন আইসিটি বিভাগের ইবিএলআইসিটি’র প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. মাহবুব করিম। চুয়েট এনএলপি ল্যাবের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের আইএসআই-এর ড. নিলাদ্রী শেখর দাশ, আইআইটি, পাটনা-এর ড. শ্রীপর্ণা সাহা এবং আইআইটি, পাটনা-এর ড. আসিফ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মৌমিতা সেন শর্মা ও প্রভাষক সাদমান সাকিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট