1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চুয়েট ডায়গনস্টিক ল্যাবে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন শিক্ষার্থীরা

  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও চুয়েট মেডিক্যাল সেন্টারের সার্বিক সহযোগিতায় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে “ডায়গনস্টিক ল্যাব” চালু করা হয়েছে। উক্ত ল্যাবে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুলভ মূল্যে বিভিন্ন রোগনির্ণয়ক টেস্ট করার সুবিধা রয়েছে। প্রথম ধাপে ডেংগু, জন্ডিস, ডায়বেটিস, কিডনি, ব্লাড সুগার, রক্তের হিমোগ্লোবিনসহ ৮টি টেস্ট এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে ম্যালেরিয়া, টাইফয়েড, কোলেস্টোরেল, লিভার, হেপাটাইটিস-বি, বাতরোগসহ ১২টি টেস্ট করা যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন “চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় ল্যাবের মেডিক্যাল যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে ৮৮ লক্ষ ৩৬ হাজার টাকা এবং ল্যাব রি-এজেন্ট বাবদ ব্যয় হয়েছে প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার টাকা। আজ ২০শে আগস্ট (রবিবার)  বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ৪র্থ তলায় স্থাপিত উক্ত ডায়গনস্টিক ল্যাবের শুভ উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, মেডিক্যাল সেন্টারের কো-অর্ডিনেটর ডা. রাণী আকতারসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, অফিস প্রধান, ছাত্রকল্যাণ উপ-পরিচালক ও মেডিক্যাল সেন্টারের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট