1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলার উদ্যোগে শোকরানা দো’আ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে শোকরানা দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
জাতীয় পার্টির সন্দ্বীপ উপজেলা শাখার সহ- সভাপতি মুফতী মোঃ ইকরাম এর সভাপতিত্বে জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে ১৮ আগস্ট (বৃহস্পতিবার) বাদ আছর শোকরানা দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
দো’আ মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় শোকরানা আদায়ের পাশাপাশি তার দীর্ঘায়ূর জন্যও দো’আ করা হয় এবং দেশের এমন চরম ক্রান্তিলগ্নে বাংলদেশের মানুষের কল্যাণে তার প্রতিটি পদক্ষেপ যাতে সুষ্ঠভাবে সম্পাদন হয় তার জন্যও বিশেষ ভাবে দো’আ করা হয়।
শোকরানা দো’আ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফাতেহ’র (ফতের) গো আল বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আকবর হোসেন।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক এম এ হাছান,যুগ্ন- সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন,ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক এম এ হান্নান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইমরান,সদস্য মোঃ লিটন, আবুল কাসেম,জাতীয় যুব সংহতির নেতা মোঃ রানা, মোঃ এরশাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট