1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

ঢাকার তুরস্ক দূতাবাসে হস্তান্তর করা হল ফারাজ করিম চৌধুরীর প্রেরিত ৩ কোটি টাকার পণ্যসামগ্রী

  • প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে ৩য় ধাপে আবারও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। এ.বি.এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় আজ ১৯ ফেব্রুয়ারী রবিবার দুপুরে কাফনের কাপড়, স্যানিটারি ন্যাপকিন,বিস্কুট, জ্যাকেট,জিন্স প্যান্ট, বাচ্চাদের কাপড়, টাওজার, কম্বল, ডায়াপার, হাত-পা মৌজা,শার্ট, দুধ, খেজুর, চিড়া, রুম হিটার,স্লিপিং ব্যাগ,ফিলিপ্স জ্যাকেট,তাবু, বিছানার চাদর, বক্স বাদাম, পাওয়ার ব্যাংক, জায়নামাজ, হিজাব, ইলেক্ট্রনিক কেটলি ও তেরপাল সহ প্রায় ৩ কোটি টাকার প্রয়োজনীয় সামগ্রী রাজধানী ঢাকার বারিধারাস্থ তুরস্ক দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।এসময় দূতাবাসের কর্মকর্তাদের নিকট ফারাজ করিম চৌধুরীর পক্ষ থেকে এসব পণ্যসামগ্রী হস্তান্তর করেন এ.বি.এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন এর কো-চেয়ারম্যান ফারহান করিম চৌধুরী।

জানা যায়, বর্তমানে তুরস্কে অবস্থান করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ফারাজ করিম চৌধুরী গত ৯ ফেব্রুয়ারী থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তার অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে দেশবাসীকে তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এতে অসংখ্য মানুষ সাড়া দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

ফারাজ করিম চৌধুরীর এই মানবিক উদ্যোগ সারাদেশে ব্যাপক সাড়া ফেলে। ইতোপূর্বে দেশের বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে মানবিক কাজে এগিয়ে আসা এই তরুণ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য ওষুধ পাঠানোর পাশাপাশি মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট