1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

ঢাকার বায়তুল মোকাররম ঐতিহাসিক এশায়াত সম্মেলনে লাখো আশেকে রাসূলের ঢল

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭৬ বার পড়া হয়েছে

মানুষের প্রতিটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। পরিশুদ্ধ নিয়ত ব্যতিরেকে কোন আমলই গ্রহণযোগ্য হয় না। বিশুদ্ধ নিয়তের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ পরিশুদ্ধি। তাকওয়া-তাওয়াক্কুল, ইবাদাত-বান্দেগিতে একাগ্রতা সৃষ্টির জন্য প্রয়োজন সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ বিশিষ্ট তরিক্বত। কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর প্রতিষ্ঠিত তরিক্বতের মাধ্যমে মানুষ অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জন করে। এ তরিক্বতে রয়েছে রাসূলে পাক (দ.) এর বাতেনি নূরের তাওয়াজ্জুহ, ফয়েজে কুরআন তথা কুরআনের নূর লাভের সুযোগ, মোরাকাবার অনুশীলন এবং দৈনিক ১১১১ বার দরূদে মোস্তফা পড়ার বিধান। রাসূলে পাক (দ.) এর বাতেনি নূরের তাওয়াজ্জুহ প্রদানের মাধ্যমে ক্বলবের অন্ধকার দূর করে আল্লাহ তা’আলার জিক্র জারি করান। মানুষের মাঝে নবীপ্রেমের শিক্ষা দিয়ে রাসূলে পাক (দ.) এর সুমহান আদর্শ ও আখলাকে হাসনার আলোকে জীবন গঠনে সকলকে অনুপ্রাণিত করেছেন। বিশেষ করে যুবসমাজের চারিত্রিক পরিশুদ্ধির মাধ্যমে একটি সুন্দর সৌহার্দপূর্ণ ও মানবিক সমাজ বিনির্মানে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। সিরাতুল মোস্তাকিমের মহিমান্বিত পথ হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত।শুক্রবার (২০ ডিসেম্বর) বাদে জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব গেইট সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ. এম. এম. বাহাউদ্দীন, মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমেদ।মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট