1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

তরিক্বতের অনুশীলনের মধ্যে নিহিত রয়েছে শান্তি প্রতিষ্ঠার মূল্যবোধ-মাননীয় মোর্শেদে আজম (মা:জি:আ)

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

তরুণ ও যুবকরাই হচ্ছে দেশের সম্পদ। তারা যদি আল্লাহ ও রাসূল (দ.) এর প্রদর্শিত পথে ও মতে জীবন গড়ে তাতে বদলে যাবে সমাজ, সমুন্নত থাকবে সামাজিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন। এ চিন্তাকে সামনে রেখে যুব সমাজের প্রতি ঐতিহাসিক আহ্বান করেছেন খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)- “হে যুবক নামাজ পড়,রোজা রাখো, নবী করিম (দ.) এর উপর দরুদ পড় মাতৃভূমি শান্ত করো।” এ আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ যুবক ফিরে আসছে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে। সুন্নাতে মোস্তফার অনুশীলন ও নবীজির সুমহান আদর্শে জীবন গঠন করছে। দেশের যুবসমাজকে হেদায়তের পথে পরিচালিত করে আদর্শ দেশ ও জাতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।গত(শুক্রবার) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান উত্তর গুজরা আয়শা বিবির বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ,২০৩ নং আয়শা বিবির বাড়ী শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ,আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।এ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী,মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী প্রমুখ।মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট