1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা,বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ১১৮তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘পঞ্চম তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় ‘মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব এবং বিশ্ববাসী, মুসলিম উম্মাহ ও যুদ্ধবিদ্ধস্ত দেশের নাগরিকের শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।‘মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক-এর সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, নাতে রাসুল (দ.) ও শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী পরিবেশন করেন যথাক্রমে হাফেজ মুহাম্মদ জুনায়েদ হাসান, মুহাম্মদ রেজাউল মনির ও মুহাম্মদ আরমান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক পেশ ইমাম, মাওলানা নুরুল ইসলাম ফোরকানি এবং স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম। ১১৮তম মহান ১০ই মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন ‘উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা’র সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন।
নির্ধারিত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন: ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সুফিগণের অবদান’ বিষয়ে সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আজহারী, ‘হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র খুসুসিয়ত’ বিষয়ে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, ‘শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’ বিষয়ে মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম, ‘শানে অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) বিষয়ে ‘মাইজভাণ্ডারী একাডেমি’র সদস্য মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন।মাহফিলে ফটিকছড়ি উপজেলাধীন বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট