1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

তীব্র তাপপ্রবাহে রাউজানে ছাতা-ফলমূল-শরবত বিতরণ করলেন ফজলে করিম এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত বিতরণ এবং ছাত্র, কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার মুন্সিরঘাটা চত্বরে রাউজান উপজেলা আওয়ামী যুব লীগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। শুভেচ্ছা বক্তব্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর দ্বিতীয় প্যানের মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, স্বেচ্ছাসেবকলীগ নেতা শওকত হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মো. নাছের, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আজাদ হোসেন, দপ্তর সম্পাদক তপন দে, অর্থ সম্পাদক আবু জাফর রাশেদ, জসিম উদ্দিন মুন্না, ইকবাল হোসেন, আজিজ উদ্দিন ইমু, আলমগীর আলী, জিয়াউল হক রোকন, আবু ছালেক, সাবেক ছাত্র নেতা দিপলু দে দিপু, আজাদ খাঁন, সবুজ দে বানু, জাহেদুল আলম, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, তারেক চৌধুরী, এমরান হোসেন মনির, সোলেমান বাদশা, লোকমান হাকিম চৌধুরী, আবুল হোসেন বাবু, ওয়াহেদ বাবলুসহ উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত এবং ছাত্র, কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ করেন প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট