1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

তৃতীয় দিনের মত রাউজানে ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতায় ‘নিসচা’ জেলা শাখা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান :
চট্টগ্রামের রাউজানে তৃতীয় দিনের মত রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা’। গতকাল বৃহস্পতিবার সকালে থেকে বিকাল পর্যন্ত এই পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, রাউজান সরকারি কলেজ গেইট থেকে রাউজান – রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়ক হয়ে চারাবটতল বাজার পর্যন্ত ও বিপ্লবী মাষ্টার দা সূর্য সেন গেইট থেকে কাগতিয়া সড়কের সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় পর্যন্ত নিসচার একদল স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতায় অংশ নেন। এছাড়াও রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড সহ রাস্তার বিভিন্ন স্থানে পরে থাকা ময়লা আর্বজনা ও পৌরসভার ডাস্টবিনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন তারা। নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার সমন্বয়ক সমাজসেবক বিকাশ দাশ গুপ্তের নেতৃত্বে এই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। এর আগে ১১ ও ১৬ আগষ্ট ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে সংগঠনটি। উল্লেখ্য, রাউজান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ রয়েছে গত ৬ আগষ্ট থেকে। যার কারণে রাস্তার আশেপাশে ও ডাস্টবিনে জমে থাকা ময়লা আবর্জনার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়া ছিল। এমন অবস্থায় টানা বৃষ্টি উপেক্ষা করে ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নেয় নিসচা।
নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্যদ বিকাশ দাশ গুপ্ত বলেন, দেশের প্রতি আমাদের অনেক দায়িত্ববোধ রয়েছে। দেশের ক্লান্তিলগ্নে আমাদের সকলের দায়িত্ব নিজের এলাকার পরিস্কার পরিচ্ছন্ন রাখা। আমরা আমাদের নিজ অবস্থা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছি। দেশবাসির প্রতি অনুরোধ আসুন আমরা সচেতন হই। দেশকে পরিবেশ বান্ধব রাস্ট্রে পরিনত করি। আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অংশ নেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরি সদস্য অন্তর দাশ, তপন দাশ গুপ্ত, প্রকাশ দে, পার্থ দাশ, জয়ন্ত দাশ গুপ্ত, মোঃ রনি, মোঃআরাফাত, শুভ দাশ, সৌরভ দাশ, স্বাধীন বর্মন, অর্ক দাশ গুপ্ত, শ্রাবণ বর্মন, বিকাশ চন্দ্র রায়, গাড়ীচালক মুকুল চান্দু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট