1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

দুর্ধর্ষ ডাকাত অস্ত্র গুলি সহ আটক করেছে রাউজান থানা পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৬১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের দুর্ধর্ষ রিয়াজ উদ্দিন ডাকাত (৪০) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ৷ ১৭ নভেম্বর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ৷ এর আগে গত মঙ্গলবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চৌধুরী হাট এলাকার প্রয়াত নাছির উদ্দিনের ছেলে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্রির উদ্দেশে সে অস্ত্র ও কার্তুজ নিয়ে ক্রেতার অপেক্ষায় ছিলেন বলে স্বীকার করেছে। অস্ত্র আইনে মামলা রুজু শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাউজান থানায় একটি ডাকাতি মামলা ছিল বলে জানান রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট