1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি জসিম উদ্দিনকে সংবর্ধনা:রাউজান প্রেসক্লাবের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা বিদেশের মাটিতে দেশের সুনাম অক্ষুন্ন রেখেছেন। অবদান রাখছেন সামাজিক ও মানবিক কর্মকান্ডে। তাদের মধ্যে ওমান প্রবাসী রাউজানের সন্তান ছৈয়দ জসিম উদ্দিন অন্যতম। তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্যাটাগড়িতে সিআইপি মনোনীত করেছেন। সম্প্রতি প্রবাসী ও বৈদেশীক মন্ত্রনালয় তাকে সনদ ও মেডেল উপহার দিয়ে সিআইপির স্বীকৃতি দিয়েছেন। গর্বিত রেমিন্টেন্স যোদ্ধা সিআইপি ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন দেশ বিদেশে ব্যাপক অবদানের জন্য সংবর্ধনা দিয়েছেন রাউজান প্রেসক্লাব। গত ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার রাউজান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিআইপি ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, প্রধান বক্তা ছিলেন মানবিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, বক্তব্য রাখেন রাউজান উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন খান, পৌর কৃষক লীগের সহ সভাপতি এমএন আছার, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সিনিয়র সদস্য কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ, সংগঠক শাহারিয়ার হাসান সাকিব, মোহাম্মদ নাহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট