1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

নোয়াজিষপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের ব্যবস্থাপনায় নোয়াজিষপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন মানিক এবং উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম, ইউপি সদস্য মোহাম্মদ বশর, কাজী রেহেনা আকতার, জিন্নাত আরা বেগম, আমিনুল ইসলাম দৌলত, বিএনপি নেতা শাহাবুদ্দিন, সরোয়ার শাহেদ, নুরুল আসলাম কায়সার, এরশাদুল ইসলাম,আবু জাফর, কাশেম সওদাগর, যুবদল নেতা মোহাম্মদ সিরাজ, নুরুল আমিন কালু, মোহাম্মদ ফয়সাল, গাজী মোরশেদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আবু আহম্মদ, মোহাম্মদ রুবেল, জালাল উদ্দীন সাকু, মোহাম্মদ বাবু, মোহাম্মদ নুর কাশেম প্রমুখ।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। প্রতিটি পরিবার যদি অন্তত একটি করে ফলজ বা বনজ গাছ রোপণ করে, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ তৈরি হবে।অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ গাছের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট