1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

পূজা উদযাপন পরিষদের সভায় বক্তারা রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোন সুযোগ নেই।

  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অক্টোবর শনিবার সকালে রাউজান উপজেলা পরিষদ অডিটেরিয়াম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। জম্মাষ্টামী উদযাপন পরিষদের সচিব তপন দে’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে, বক্তব্য রাখেন রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, সহ সভাপতি ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টাচার্য, অশোক পালিত, টিপু কান্তি দে, সাংবাদিক প্রদীপ শীল, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, পূজা পরিষদ নেতা দিপলু দে দিপু, অনুপ চক্রবর্ত্তী, জিকু দত্ত, অঞ্জন চৌধুরী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদকবৃেন্দর মধ্যে বক্তব্য রাখেন, শিমুল বিশ্বাস, মিঠু শীল, ডা. বিজয় দাশ, ডা. রিগ্যান শীল, দিলীপ কুমার দে, শিক্ষক অরুণ বিজয় দাশ, রাজু ভট্টাচার্য, প্রদীপ দাশ, তীর্থ ধর, অনিক দাশ গুপ্ত, জয়দেব রহুল প্রমুখ। সভাপতির বক্তব্যে পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, পূজার সময় প্রতিটি পূজা মন্ডপের নিজস্ব সেচ্ছাসেবক ও সিসি ক্যামেরা স্থাপন থাকতে হবে। শৃঙ্খলা মেনে রাত ১১ টায় আরতি শেষ করতে হবে। কোন প্রকার উশৃংখল পরিস্থিতি সৃষ্টি হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে বলেন, রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলে করিম চৌধুরীর যোগ্য নেতৃত্বের জন্য। এই মেলবন্ধন অটুট থেকে এগিয়ে নিতে হবে রাউজানকে। আগামী নির্বাচনে সনাতনী সমাজ প্রমাণ করবে কতটা ঐক্যবদ্ধ। ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আমরা ছিলাম এবং থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট